গরম মানেই ত্বকের বেহাল দশা। রোদে বের হতেই হয়। আর তারপরই সমস্যা শুরু হয়। কালো ছোপ, ব্রণ থেকে শুরু করে তেলতেলে ভাব সারাক্ষণ অস্বস্তিতে রাখে। গরমে ত্বককে সতেজ ও দাগহীন রাখতে নিতে হবে বিশেষ বন্দোবস্ত। নামীদামি প্রসাধনীর দরকার নেই, চেনা কিছু ঘরোয়া উপকরণেই দূর হবে ত্বকের অধিকাংশ সমস্যা।